চতুর্থ দিনে ২৭ জুলাইয়ের ট্রেনের আগাম টিকেট বিক্রি চলছে। টিকেট প্রত্যাশীরা সেহরির পর থেকে কমলাপুর রেলস্টেশনে ভিড় জমান। বুধবার সকাল ৯টায় এই আগাম টিকেট বিক্রি শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত। আগামীকাল বৃহস্পতিবার ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির শেষ দিন।

ঈদুল ফিতর উপলক্ষে গত ২০ জুলাই থেকে ২৪ জুলাই এই ৪ দিনব্যাপী অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। গত ২০, ২১ ও ২২ জুলাই যথাক্রমে ২৪, ২৫, ও ২৬ জুলাইয়ের টিকেট বিক্রি হয়।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ