চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার পর উত্তাপ বাড়ছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায়।
খালেদা জিয়া টানা ৫ম দিনের মতো নির্বাচনী প্রচারণায় নামলে বাংলামটর মোড়ের কাছে তার গাড়ি বহরে হামলা হয়। খালেদা জিয়া সেখান থেকে নয়াপল্টনে এসে কেন্দ্রীয় কার্যালয়ে তার কক্ষে অবস্থান নেন।
খালেদা জিয়া সেখানে আসার পর দলীয় নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ে হতে থাকে। খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন তারা। আসতে থাকেন সিনিয়র নেতারাও।
একে একে জড়ো হন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, বিগ্রেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ, আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, সদস্য সচিব শওকত মাহমুদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।
তাদের নিয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া। বাইরে নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। উত্তপ্ত হয়ে ওঠে নয়াপল্টনের পরিবেশ।
জেআই





