প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি কার্যকর থাকবে। এর আগে ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকলেও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ঈদের সময়ও দায়িত্ব পালন করতে হবে।
একইভাবে ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক বিভাগ, টেলিফোন ও ইন্টারনেট সেবার কর্মীরাও ছুটির বাইরে থাকবেন।
এছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো ঈদের সময়ও খোলা থাকবে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত দায়িত্ব পালন করতে হবে।
ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীরাও এই ছুটির বাইরে থাকবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের সময় ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক।
অন্যদিকে আদালতের কার্যক্রম নিয়ে আলাদা নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
বেসরকারি শিল্প-কারখানার ছুটি বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন অনুযায়ী নির্দেশনা দেবে বলেও জানানো হয়েছে।
এস