রাজধানীতে এসি বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। সোমবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মনিরুজ্জামান লিটন (৩৮), তার স্ত্রী টুম্পা আক্তার (৩০), মেয়ে লাইবা (৭) ও লিবান (৮ মাস)। দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কলাবাগান থেকে শিশুসহ চারজন ঢামেক বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এদের মধ্য লিটনের শরীরের ৫০ শতাংশ, টুম্পার ২৫ শতাংশ, লাইবার ১৭ শতাংশ ও লিবানের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।
ভোরে একটা শব্দ হওয়ার পর তাদের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ভেতরে গিয়ে চারজনকে দগ্ধ অবস্থায় পাওয়া যায়। এরপর প্রতিবেশিরা তাদেরকে দ্রুত ঢামেক বার্ন ইউনিটে নিয়ে আসে।
জেড





