রাজধানীর মিরপুর থেকে হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) ঢাকা জেলার প্রধানসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে এই তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

আটককৃতরা হলেন- মাওলানা নাজিমুদ্দিন (৪০), ইঞ্জিনিয়ার সায়েদুজ্জামান (২৪) ও আনাস (২১)।

এমআইএস