নীলফামারীর ডোমার উপজেলায় জুয়া খেলার দায়ে ৭ জনকে একশ’টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতেভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফিউর রহমান এ আদেশ দেন।
ডোমার থানা অফিসার ইন চার্জ (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার তিনবট মোড়ের বাজার থেকে তাস খেলা অবস্থায় তাদের আটক করে থানায় নিয়ে আসে।
পরে রাতেই তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেককে একশ’ টাকা করে জরিমানার আদেশ দেন বলে জানিয়েছেন ওসি।
কেএইচ





