সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ‘পুলভুক্ত প্রার্থীদের’ নিয়োগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন নিয়োগ না পাওয়া প্রার্থীরা।
রবিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু হয়।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছোট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তাদের দাবি বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
দুপুর সাড়ে ১২টায় শতাধিক আন্দোলনকারী জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করেন। কিন্তু পুলিশের বাধায় মাত্র ১৫ মিনিটের মানববন্ধন শেষে তারা জাতীয় শহীদ মিনারে গিয়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন।
তবে এখানেও পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মসূচি পালনে বাধা দিচ্ছেন বলে জানান, আন্দোলকারী সংগঠন ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুলভুক্ত শিক্ষকবৃন্দ’-এর সভাপতি আবুল মঞ্জুর আহম্মেদ।
তিনি বলেন, ‘পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের চলে যেতে বলা হয়েছে। আমরা আগে অনুমতি না নেওয়ায় এখানে আন্দোলন করতে পারব না বলে জানিয়েছেন তারা। তবে আমরা কোথাও না কোথাও আন্দোলন চালিয়ে যাব।’
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমাদের কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই তারা শহীদ মিনারে কর্মসূচি পালন করছে। তাই তাদের নিষেধ করা হয়েছে।’
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের অপেক্ষায় পুলভুক্ত (চুক্তিভিত্তিক নিয়োগ কাঠামো) ১৫ হাজার প্রার্থী রয়েছেন।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
‘পুলভুক্ত প্রার্থীদের’ আমরণ অনশন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ‘পুলভুক্ত প্রার্থীদের’ নিয়োগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন নিয়োগ না পাওয়া প্রার্থীরা। রবিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু হয়।





