রাজধানীর চকবাজার এলাকার পূর্ব ইসলামবাগে ছিনতাইকারীদের ককটেলের আঘাতে এক পুলিশ কনস্টেবলসহ ৪ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে ইসলামবাগের জমিদার বাড়ির গলিতে ৭/৮ জন ছিনতাইকারী দলবেধে অবস্থান করছিল। এসময় পুলিশ কনস্টেবল সাইদুর রহমান (৩৭) তাদের দিকে এগিয়ে গেলে ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ককটেলের স্প্রিন্টারের আঘাতে কনস্টেবল সাইদুর আহত হয়। এ ঘটনায় সেন্টু ও সানি নামে আরও দু’জন পথচারী আহত হন।
তবে এক ছিনতাইকারীকে আটক করতে সমর্থ হয়েছেন ওই পুলিশ সদস্য।  ছিনতাইকারীকে আটক করার সময় ছুরিকাঘাত করলে ডান হাতেও জখম হন সাইদুর। অজ্ঞাত পরিচয় (২৫) ওই ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকবাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআ ই ) মাহমুদুর রহমান টাইম নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা,১১মার্চ,টাইমনিউজিডি//এসএইচ[/b]