রাজধানীর গুলিস্তানে একটি বিআরটিসি বাস থেকে মো. সেলিম নামের এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গুলিস্তানে আহাদ পুলিশ বক্সের এসআই রবিউল ইসলাম জানান, যাত্রীদের দেওয়া খবর পেয়ে তারা নবীনগর থেকে মতিঝিলগামী বিআরটিসির দ্বিতল বাসে তল্লাশি চালিয়ে সেলিমের লাশ উদ্ধার করেন।

পুলিশের ধারণা, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সেলিম প্রাণ হারিয়েছেন।

ইআর