মাগুরার শ্রীপুরে শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ২০০০ব্যাচের ২০ বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে প্রাথমিক রেজিস্ট্রেশন উদ্বোধন করা হয়েছে।
এসো মিলি বন্ধুত্বের টানে এই বিদ্যা প্রাঙ্গণে স্লোগানের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো: রফিকুল আলা ডেন্টু, সহকারী প্রধান শিক্ষক মনির হোসেন রোমান ও প্রাক্তন শিক্ষক ননী গোপাল ঘোষ রেজিস্ট্রেশনের কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পূর্ণমিলনী অনুষ্ঠানে ২০০০ ব্যাচের শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম খান, মোঃ ফরিদ , মোঃ ডাবলু মোল্লা , লোভন ও মির্জা  জুয়েল, মুন্সী পলাশ প্রমুখ। পূর্ণমিলনী অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে আগামী ঈদুল ফিতরের তৃতীয় দিন।
সাইফুল্লাহ/এএইচ