ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে প্রশাসকদের মেয়াদ আর বাড়ছে না। ২০১৫ সালের প্রথমদিকে মহানগরের দুই সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ বৈঠক সূত্রে জানা যায়, এ আইনের খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থাপন করা হলে দুইজন সিনিয়র মন্ত্রী এ আইন সংশোধন করে প্রশাসকদের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীও একমত প্রকাশ করেন।

‘স্থানীয় সরকার অধ্যাদেশ- ২০১৪’ এর খসড়া অনুমোদনের জন্য সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে উঠলে তা ফিরিয়ে দেওয়া হয়।

সূত্রে জানায়, ২০১৫ সালে প্রথম দিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়ার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। হারজিত যারই হোক দুই সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়ার তাগিদ দেন তিনি।

এএইচ