‘রেলওয়ে নিরাপত্তা আইন, ২০১৪’ এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়া ‘রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল ও উদ্ধার) আইন, ২১৪’ এর খসড়া নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রি পরিষদের বৈঠকে এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে ‘মানবপাচার রোধে ভিকটিমদের উদ্ধার প্রত্যাবাসন ও পুনর্বাসন’ বিষয়ে ভারতের সঙ্গে একটি সমঝোতা স্বারকেরও অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রি পরিষদের পরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ