ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পেট্রল বোমায় দগ্ধ জাহাঙ্গীর আলম (৩৫) নামেআরো একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে তিনি মারা যান।সাম্প্রতিক সহিংসতায় এ নিয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পেট্রলবোমায় দগ্ধ ১৩ জনের মৃত্যু হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আলম পেশায় বাসের হেলপার।গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া সদরের চারমাথা এলাকায় ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করলে ট্রাকের হেলপার জাহাঙ্গীর ও চালক মাসুদ গুরুতর আহত হয়। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। জাহাঙ্গীরের গ্রামের বাড়ি বগুড়ার কাহালু থানাধীন নিশ্চিন্তপুর গ্রামে। চালক মাসুদ জাহাঙ্গীরের ভগ্নিপতি।
কেএইচ





