লালমনিরহাটে কচুর লতি তুলতে গিয়ে রাজু মিয়া (৩৫) নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুন) দুপুরে লালমনিরহাট পৌরসভার আলোরুপা মোড়ে শামসুল আলমের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাজু মিয়া লালমনিরহাট পৌরসভার শহীদ শাহজাহান কলোনীর ডাইলপট্টি এলাকার আব্দুল বারেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভ্যান চালিয়ে গ্রামে গ্রামে ঘুরে ভাংড়ি জিনিসপত্র ক্রয় বিক্রয় করতেন রাজু মিয়া। কাজ শেষ করে পরিবারের খাদ্যের জন্য বাড়ির পাশে শামসুল আলমের পুকুরে কচুর লতি সংগ্রহ করতে পুকুরে নেমে পড়েন রাজু। সেখানে হঠাৎ গভিরে ডুবে নিখোঁজ হন তিনি। স্থানীয়দের খবরে পুলিশ ও লালমনিরহাট ফায়ার সার্ভিস গিয়ে ওই পুকুর থেকে রাজু মিয়ার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নুরনবী/এমবি