রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত যুবকে নাম জয়নাল (৩০) বলে জানা যায়।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মেরাদিয়া ভূঁইয়াপাড়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ওই যুবকের গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে হত্যা করে সেখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এসএইচ





