গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব থানার জামায়াতের সাবেক আমির সাইফুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ জুলাই) বিকেল পাঁচটার দিকে সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাইফুল ইসলাম উপজেলার কঞ্চিবাড়ি গ্রামের হাবিবুল্লার ছেলে।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মোখলেছুর রহমান জানান, সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান,রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে।

ওএফ