মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৈতরা গ্রামে গলায় ফাঁস দিয়ে মিনতি রানী রায় (৫২) নামের এক নারী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার দুপুরে নিহতের লাশটি উদ্ধার করা হয়। মিনতি ওই গ্রামের মৃত. চিত্ত রঞ্জন রায়ের স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী।
পুটাইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জানান, সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ছেলে তাকে অনেক ডাকা-ডাকি করে।
ভেতর থেকে কোনো সাড়া শব্দ না আসায় ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় তার লাশটি নিচে নামানো হয়।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
এমকে





