বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে খাদিজা (৪) নামের এক শিশু মারা গেছে। বুধবার উপজেলা সদরের ভদ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি একই গ্রামের জাকির হোসেনের মেয়ে।
জানা গেছে, খাদিজা খেলার সময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজন খাদিজাকে পুকুর থেকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





