মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ায় পাহাড়ধসে রেল লাইনের ওপর পড়ায় সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১৯ জুন)সকাল সোয়া ৮টা থেকে পাহাড়ধসের ঘটনায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার ফয়জুর রাহমান এ তথ্য নিশ্চি করেছেন। তিনি বলেন, রেল কর্মীরা লাইন থেকে মাটি সারানোর কাজ শুরু করেছেন। ঘণ্টাখানেকের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা করছেন।
এ ঘটনায় সিলেট থেকে ঢাকামুখী ‘কালনী এক্সপ্রেস’ কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে বলে জানান স্টেশন মাস্টার।
এমই





