বাগেরহাটের মংলা সমুদ্র বন্দর এলকায় কার্গোর জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনার পর সবাই সাতরে তীরে উঠতে পারলেও শিশুসহ দু’জন আহত হয়েছেন।

সোমাবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে মংলা নদীর খেয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ট্রলারের যাত্রী সজিব হাওলাদার (১১) ও মাঝি শহিদুল আকন (৩৮)। এদের মধ্যে শিশু সজিবের অবস্থা গুরুতর।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মংলা স্টেশনের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মংলা নদী দিয়ে যাবার সময় একটি কার্গোর ধাক্কায় মংলা খেয়া ঘাটের পারাপারের একটি ট্রলার ডুবে যায়। মংলার মামার ঘাট থেকে এপারের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রলারটিতে ২০ থেকে ২২ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের সবাইকে দ্রুত উদ্ধার করে।

দুর্ঘটনা কবলিত ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব না হলেও কেউ নিখোঁজ নেই বলে জানান তিনি।

এআই