বান্দরবানে রো‌হিঙ্গা নারীর পাসপোর্ট করাতে এসে গ্রাম পুলিশ আটক হয়েছে। সোমবার (২৭ মে) বিকালে তাকে পাসপোর্ট অফিসের সামনে থেকে আটক করে বান্দরবান সদর থানা পু‌লিশ।

আটক গ্রাম পুলিশের নাম আবদুল মালেক। সে নাইক্ষ্যংছ‌ড়ি ইউনিয়ন পরিষদের চৌ‌কিদার ও গ্রাম পু‌লিশ। পু‌লিশ জানায়, সোমবার বিকেলে পাসপোর্ট করে দেওয়ার জন্য এক নারীকে সঙ্গে নিয়ে আবদুল মালেক বান্দরবান পাসপোর্ট যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি তদন্ত) মো. এনামুল হক ভুইয়া বলেন,‘আটক আবদুল মালেককে প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে এখনো কোনও মামলা হয়নি।’

এএস