অগ্নিকাণ্ডে পাঁচটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। রোববার রাত আড়াইটার দিকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার নাজিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

জেএ