বেনাপোল স্থল বন্দরের সার্জেন্ট আসাদ রবিবার দুপুরে বেনাপোল ছোট আঁচড়া মোড়ে সাধারন পথচারী ভেবে মোটর সাইকেল আটকিয়ে ৫শত টাকা দাবি করে, পরে টাকা না পেয়ে মামলা করে দিয়েছে বেনাপোল প্রেসক্লাবের সদস্য ও জাতীয় পত্রিকা মানব কন্ঠের বেনাপোল প্রতিনিধি ফারুক হাসানের নামে।

এ সময় সার্জেন্ট আসাদের কাছে সাংবাদিক পরিচয় দিলে সে হুমকার দিয়ে বলে কোন সাংবাদিক চিনিনা আর সাংবাদিক পরিচয়ে তদবির করলে আরও মামলা দেওয়া হবে। বেনাপোলে সার্জেন্ট আসাদের অত্যাচারে অতিষ্ঠ বেনাপোল স্থল বন্দর এলাকার ব্যবসায়ী ও সাধারন জনগন।

সার্জেন্ট আসাদ প্রতি সপ্তাহে এক দিন কিংবা দুই দিন বেনাপোল চোটআঁচড়া মোড়ে সরকারী দায়িত্ব পালনের নামে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের লোকজন ও বেনাপোল বাজারের ব্যবসায়ী ও গ্রাম থেকে আসা সাধারন মানুষের মোটর সাইকেল আটক করে মটর সাইকেলের চেসিস নম্বর ঘসামাঝা আছে বলে মামলার ভয় দেখিয়ে হাজার হাজার টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিশেষ করে বেনাপোল-পুটখালী-বারপোতা ও বেনাপোল- বাহদুরপুর রোড়ে যে সমস্ত মটর সাইকেল ভাড়ায় চালিয়ে জীবন নির্বাহ করে তারা সার্জেন্ট আসাদ কে সাপ্তাহিক চুক্তিতে প্রতিদিন ৫০টাকা হারে মোটর সাইকেল ও ৩০টাকা হারে নসিমন/করিমন/আলম সাধু/ ইঞ্জিনচালিত ভ্যান মাসহারা দিয়ে চালাতে হয়।এমন অভিযোগ করেছেন বাহদুরপুর রোডে ভাড়ায় চালিত এক মোটর সাইকেল চালক।

তাছাড়া সার্জেন্ট আসাদের বিরুদ্ধে বেনাপোল বন্দর এলাকায় যানজট বাধিয়ে বাংলাদেশি ও ভারতীয় ট্রাক ড্রাইভারদের কাছ থেকে চাঁদা আদায় করেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সার্জেন্ট আসাদ এর কাছে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন আমি অন্যায় করলে আমার বিরুদ্ধে লিখলে কোন কাজ হবেনা। বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভুগি এলাকাবাসি।

এমবিএইচ