বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার ভাসানচর গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

আবুল মাতবর (৬০) নামে ওই কৃষক ভাসানচর গ্রামের জাফর আলী মাতবরের ছেলে।

কাজীরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঘটনার সময় বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন আবুল মাতবর। পথে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কেএইচ