তল্লাশির নামে সাধারণ ছাত্রদেরকে হয়রানি মূল্যবান জিনিসপত্র জব্দের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভোলার ইসলামী ছাত্রশিবির।
রোববার এক বিবৃতিতে শিবির জেলা সভাপতি মোহাম্মদ মুশফিকুর রহমান ও সেক্রেটারী সাকিল আহম্মদসহ নেতারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।
শনিবার রাতে জেলার প্রতিটি থানায় বিভিন্ন বাসা বাড়ি ও মেসে অভিযান চালিয়ে সাধারণ ছাত্রদের ল্যাপটপ, মোবাইল ও মানিব্যাগসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় পুলিশ। এসময় দুই শিবির নেতাকর্মীকেও গ্রেফতার করে পুলিশ।
এদিকে ২০ দলীয় জোটের টানা অবরোধের ১৩তম দিনে ভোলার বিভিন্ন স্পটে রাস্তায় আগুন দিয়ে মিছিল ও পিকেটিং করে ছাত্রশিবির ভেলা জেলা শাখা
এআর





