লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন।
লক্ষ্মীপুর সার্কিট হাউস মিলনায়তনে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মঙ্গলবার বিকালে এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
এর আগে দুপুরে জেলা স্টেডিয়ামে এ সম্মেলনের প্রথম অধিবেশন সম্পন্ন হয়। সেখানে একযুগ আগে গঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিকালে শহরের সার্কিট হাউস মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিতে নতুন কমিটির ওই দুই নেতার নাম ঘোষণা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, সুজিত রায় নন্দি, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহান কামাল, সদ্য বিলুপ্ত জেলা কমিটির সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিমসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের আওয়ামী লীগের নেতকর্মীরা।
কেএইচ





