বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহা পরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেন, অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিভিন্ন সীমান্তে থারমাল স্ক্যানার ডিভাইস ও ওয়াছ টাওয়ার নির্মান করা হবে।
আজ দুপুরে বেনাপোলের পুটখালি, দৌলতপুর ও গাতিপাড়া সীমান্ত এলাকা পরিদর্শনকালে একথা বলেন।
তিনি বলেন, সীমান্ত হত্যা আগের চেয়ে অনেক কমে এসেছে। অচিরেই সীমান্ত সড়কও নির্মান করা হবে। ভারতীয়রা যদি গরু সীমান্তে এনে দেয় তাহলে আমাদের কোন আপওি নেই কিন্ত গরু আনতে কোন বাংলাদেশী ওপারে যাবে না।
তিনি বেনাপোল বাজারে সীমান্ত ব্যাংকে’র অফিস স্থাপনের জন্য অফিস ভবন পরিদর্শন করেন।
মহা পরিচালকের সাথে ছিলেন, বিজিবির দক্ষিন পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অহিদুজ্জামান, সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন, ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে; কর্ণেল খবিরউদ্দিন ও ২১ বিজিবির কমার্ন্ডিং অফিসার লে; কর্নেল আরিফুর রহমান প্রমুখ।
এমই/নাসির





