ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমরা তোমাদের সাথে নিয়ে চলবো।
সফরের দ্বিতীয় ও শেষ দিন রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেওয়া বিশেষ বক্তৃতার শুরুতেই সমবেত দর্শকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
তার এ বক্তব্য কার্যত বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলকভাবে এগিয়ে যাওয়ারই অঙ্গীকার।
ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় এ বক্তৃতা অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য নরেন্দ্র মোদিকে মঞ্চে নিয়ে যান। তার হাতে ক্রেস্ট তুলে দেন ঢাবি উপাচার্য।
এক চুমুক পানি খেয়ে বক্তৃতা শুরু করেন মোদি।
এমএইচ





