বাংলাদেশ নেভাল একাডেমী (বিএনএ) চট্টগ্রামে বহুল কাঙ্খিত বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১১টায় ইশাখা প্যারেড গ্রাউন্ড মাঠে বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন ও বিএনএ ডকইয়ার্ডকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বিএনএ ও বঙ্গবন্ধু কমপ্লেক্স নিয়ে নির্মিত ডকুমেন্টারি দেখেন।

অনুষ্ঠানে নৌ-বাহিনী প্রধান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ বিভিন্ন বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সামসুর রহমান শরিফসহ মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা, সচিব ও সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকালে পটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। ওই সময় প্রধানমন্ত্রী সরকারের ৪২ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিস্থাপন করবেন।