মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলার কনকপুর ইউনিয়ন।
বুধবার (১০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে কনকপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, মাওলানা মঈন উদ্দিন আহমদ, ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. আখতারুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে মাদ্রাসা শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধিসহ সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আশরফি/এমবি





