স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রীমোহাম্মদ নাসিম বলেছেন, ‘জেলা আওয়ামী লীগের সম্মেলনস্থল দেখে মনে হয়, বগুড়াবিএনপির নয়, এটা আওয়ামী লীগের ঘাঁটি। ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নাহলে দেশে মার্শাল ল’জারি হতো, তাহলে আওয়ামী লীগের এ সম্মেলন করা সম্ভব হতোনা। আর সেই নির্বাচন বানচালের জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়া তার সহযোগীমানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের সঙ্গে নিয়ে সারাদেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ওহত্যাকাণ্ড চালিয়েছেন। এসব ঘটনার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ারপ্রথম বিচার করা দরকার।’

বগুড়া জিলা স্কুলে মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার দুপুরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের ট্রেন ফেল করেছে। ট্রেন চলে গেছে, নির্বাচনের ট্রেনের জন্য ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিএনপি যতআন্দোলনের হুমকি দিক, পাঁচ বছরের একদিন আগেও কোনো নির্বাচন হবে না। ১৯সালের নির্বাচনে আওয়ামী লীগ নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারওরাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে পর পর তিনবার প্রধানমন্ত্রী হিসেবে হ্যাটট্রিককরবেন ইন্নশা আল্লাহ।’

জেলাআওয়ামী লীগ সভাপতি আলহাজ মমতাজ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যরাখেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীমীর্জা আজম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী সিটিকরপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন, সাবেকসাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, এমপি আব্দুররহমান, কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজহাবিবর রহমান, জেলা সাধারণ সম্পাদক আলহাজ মজিবুর রহমান মজনু প্রমুখ।

জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে দুপুর১টায় বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী কাউন্সিলের উদ্বোধন করেনস্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

জেআই