খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় এক মাদক ব্যবসায়ি কে আটক করেছে রামগড় থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার মহামুনি নামক এলাকায় অভিযান চালিয়ে থাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো: সাদ্দাম হোসাইন(২৮)। সে রামগড় পৌরসভার মহমুনি এলাকার আব্দুল বারেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে রামগড় উপজেলার মহামুনি এলাকায় এএসআই রফিকের নেতৃত্বে অভিযান চালায় রামগড় থানা পুলিশের একটি দল। এসময় ১৫ পিচ ইয়াবাসহ এই মাদক ব্যবসায়িকে হাতে নাতে আটক করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানায়, আটককৃত যুবক সাদ্দাম হোসাইন রামগড় থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। আটকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃত আসামীকে আদালতে হাজির করা হয়েছে।

অবু বকর/এআই