স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১০ জানুয়ারি) সকাল ৭টার কিছু পরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে দলীয় প্রধান হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন শেখ হাসিনা। পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেন।

প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

১৯৭২ সালের এ দিনে বাঙালির স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।

এমকে