নেত্রকোনা সদরের বনগাঁও এলাকায় জুয়েল মিয়া (২৩) নামে একজন ভাড়াটে মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে তাকে হত্যা করে।
এ ঘটনা জড়িত থাকার অভিযোগে ওই দিন রাত ২টার দিকে উপজেলার মেদনী ইউনিয়নের টেংগা বাজার মুন্নাছটি গ্রাম থেকে দু'জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা খাটপুড়া গ্রামের মুন্নাছ আলীর ছেলে ফরহাদ মিয়া (১৬) ও একই গ্রামের আবুল কাশের ছেলে বাশার উদ্দিন (১৬)।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু'জনই জুয়েলকে হত্যার কথা স্বীকার করেছেন।
তিনি বলেন,আটক দুইজন জানিয়েছেন-মোটরসাইকেল ছিনতাই করতেই পরিকল্পিতভাবে জুয়েলকে হত্যা করেছেন তারা।
ভাড়ার কথা বলে জুয়েলকে মুঠোফোনে ডেকে আনেন তারা। পরে চলন্ত মোটরসাইকেলে বাশার পেছন থেকে ধারালো বটি দিয়ে চালক জুয়েলের গলা কেটে দেন।
এআর





