রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকার বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে দগ্ধ অন্তত চারজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার (২৭ জুন) ঠিক সন্ধ্যার আগমূহুর্তে মগবাজার প্লাজায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল সিকদার বলেন, বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট উদ্ধার কাজ করছে।

বিস্ফোরণে পথচারী, গাড়িতে থাকা অনেকেই আহত হয়েছেন। গাড়ির বিস্ফোরণের শব্দে সড়কে থাকা গাড়ির গ্লাস ভেঙে উড়ে গেছে। ভবনটিতে একটি মিষ্টির দোকানসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি রমনা থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। এছাড়াও পথচারীরা আহতদের হাসপাতালে নিয়েছে।

মগবাজারে বিস্ফোরণে ঘটনায় আহত ২০ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে রয়েছেন সৈয়দ ইকবাল হোসেন, শাহ আলম, কালু, কামাল হোসেন, লাকি বেগম, তার মা সালেহা, ছেলে সৈকত ও নিহিত, মাসুদ, শহীদ, সেন্টুসহ অজ্ঞাত আরও কয়েকজন।

এবিএস