কুমিল্লার দেবিদ্বারে পৃথক ২টি অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।
সূত্র জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল আহামেদ, উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গঙ্গানগর গ্রামের বেঁড়ি বাঁধের উপর পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে ধাওয়া করে তার শরীরে তল্লাসী চালায়ি একশ পিস ইয়াবাসহ আটক করে । আটক জাকির হোসেন (৩০) উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত আবু তাহের'র পুত্র। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জানায় পুলিশ।
এদিকে একই ইউনিয়নের হোসেনপুর গ্রাম থেকে অন্য মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল হাকিম (৪৯) কে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে দেবিদ্বার থানা পুলিশ।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোরশেদুল আলম ভূইয়া ও (এএসআই) সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বি-বাড়ীয়া পাকা সড়কের হোসেনপুর রাস্তার মোড়ে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ আব্দুল হাকিম (৪৯) কে আটক করে।
আটক মোঃ আব্দুল হাকিম হোসেনপুর গ্রামের মৃত আহাম্মদ উল্লাহ প্রকাশ জারু মিয়া'র পুত্র।
পরে আটক জাকির হোসেন ও মোঃ আব্দুল হাকিম কে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করে।
এসএ





