আমদানি নিষিদ্ধ ৪৫০ কার্টন বিদেশি সিগারেটসহ ভারতের এক নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা। মালয়েশিয়া থেকে আগত আটককৃত ওই ব্যক্তির নাম রাজা মোহাম্মদ।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে অভিযান চালিয়ে সিগারেটগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, ভারতীয় নাগারিক রাজা মোহাম্মদ কুয়ালালামপুর থেকে আগত ফ্লাইট নং- এম এইচ ০১৯৬ যোগে ঢাকা আসেন। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হলের বেল্ট এরিয়া থেকে এই ৪৫০ কার্টন সিগারেট ভর্তি ব্যাগগুলো জব্দ করা হয়।
সেখানে ৯০ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেট দক্ষিণ কোরিয়ার ইজি ব্রান্ডের তৈরি। সিগারেটের মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়।
এমএনজে





