ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত সেমিস্টার ফি বাতিলের দাবিতে আন্দোলন নয়দিন পর শিক্ষার্থীরা বুধবার থেকে প্রত্যাহার করেছেন।
বাকৃবি সূত্রে জানা যায়, টানা তিনদিন বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন ঘেরাও করে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার গভীর রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক নেতাদের দীর্ঘ বৈঠক শেষে দাবি মেনে নেওয়ার আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে দ্বিতীয় বর্ষের ছাত্র আতিকুর রহমান আতিক জানান, রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





