বরিশাল দুই শিশু নির্যাতনের ঘটনায় শিশু পরিবার বালিকায় (উত্তর) এর ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মনোজ কুমার ঘরামী জানান, গত ২৩ জুলাই সমাজসেবা অধিদফতরের পরিচালক এ কে এম খায়রুল হক স্বাক্ষরিত চিঠিতে উপ-তত্ত্বাবধায়ক ইসমত আরা খানমকে মানিকগঞ্জে শাস্তিমূলক বদলি করা হয়েছে। সেই সঙ্গে মানিকগঞ্জের উপ-তত্ত্বাবধায়ককে বরিশালে বদলি করা হয়েছে।
তিনি আরও জানান, সরকারি শিশু পরিবার বালিকা শাখায় নিয়োজিত চার জন আয়া, চার জন শিক্ষিকা ও চার জন এমএলএসএসকে বালক শাখায় বদলি করা হয়েছে।
অন্যদিকে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে খায়রুল হক জানান, ইতোমধ্যে সমাজসেবার উপ-পরিচালক মনোজ কুমার ঘরামীকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।
আমরা ইতোমধ্যে বাংলাদেশের সব সমাজসেবায় ডেপুটেশনে নিয়োগ বাতিলের উদ্যোগ নিয়েছি। সিলেটে বিভাগে এ সম্পর্কিত চিঠি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে বাস্তবায়ন করা হবে।
গত ০৪ জুলাই স্বাস্থ্যসেবা সহকারী মো. দুলালের মারধরের শিকার হন দুই শিশু আখি ও ডালিয়া। এরপর তা ১৪ জুলাই প্রকাশ পেলে ওইদিন রাতেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এআই





