বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত পোস্টার পোড়ানোর অভিযোগে পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদকে (৪৫) আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। হামিদ উপজেলার গৌরিপুর গ্রামের দেরাজ উদ্দিনের ছেলে।
চাটমোহর থানার ওসি একরামুল হক বলেন, গত বৃহস্পতিবার রাতে কলেজের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত পোস্টার পুড়িয়ে ফেলেন আব্দুল হামিদ। বিষয়টি টের পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অধ্যক্ষের শাস্তি দাবিতে বিক্ষোভ করেন।
শুক্রবার সকালে কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল কাদের চাটমোহর থানায় জিডি করেন। শনিবার সকালে তাকে আটক করা হয়।
এমই





