প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। যদি নির্বাচন পেছাতে হয়, তাহলে আইন ভঙ্গ করে নির্বাচন পেছাতে হবে।

রোববার বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রকিব উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতায় পার্টির প্রতিনিধিদল যে দাবিগুলো জানিয়েছে, তা নিয়ে কমিশনের বৈঠকে ‍সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে মুক্তি দেওয়ার দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আমাদের আইনের বাধ্যবাদকতা আছে। সুষ্ঠু নির্বাচন করতে যতটুকু করণীয়, তা আমরা করব।

ফকরুল ইসলাম আলমগীরকে মুক্তি দেওয়ার বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন। এখানে আমাদের কিছুই করার নেই। আদলাত যা বলবেন, সেটাই আমরা মেনে নেব।

এমকে