গাইবান্ধায় ট্রেন থেকে পলিথিন মোড়ানো দুই ব্যাগ গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা সদর রেলস্টেশনে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করে র‌্যাব-১৩ এর সদস্যরা।
র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে সন্ধ্যায় লালমনিহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়। এ সময় দু’টি ব্যাগে থাকা ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেইউ