বাংলাদেশ শিক্ষক সমিতি ইশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বড়হিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সুলতান উদ্দিনকে সন্ত্রাসী কর্তৃক এস.এস.সি পরীক্ষায় দায়িত্ব পালনে বাধা ও হত্যা পরিকল্পনায় মারাত্মক যখম করার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করে সম্মেলিত শিক্ষক সমাজ, ময়মনসিংহ।

সোমবার বিকাল ৩টায় অধ্যক্ষ গোলাম সারোয়ারের সভাপতিত্বে শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্ত্বরের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে উক্ত সংগঠনটি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মৃত্যুঞ্জয় স্কুলের প্রধান শিক্ষক রুকন উদ্দিন, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুল হায়দার মুকুল, মুকুল নিকেতন স্কুলের প্রধান শিক্ষক শায়দুল আলম, পরানগঞ্জ স্কুলের খায়রুল আলম, সুলতান উদ্দিন খান, আ. রাজ্জাক, রফিকুল ইসলাম, জাফর আহমেদ চৌধুরী, দুলাল উদ্দিন, আজিজুল হক প্রমুখ ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ গোলাম সারোয়ার বলেন, কোনো সস্ত্রাসীর স্থান শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে না। তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বৃহস্পতিবারের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

কেএইচ