চাঁদপুরের হাজীগঞ্জে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (১৯ জানুয়ারি) রোববার সকালে হাজীগঞ্জ পৌর এলাকার আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম মারুফ হোসেন রিয়াদ।
স্থানীয় বাসিন্দা মিরাজ জানান, স্কুলের পাশের একটি দোকান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মারুফ হোসেন রিয়াদ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
সে মকিমাবাদ গাইন বাড়ির তরকারি বিক্রেতা ফারুক হোসেনের ছেলে।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, নিহত স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে, কেন ও কীভাবে এই ঘটনা ঘটেছে তা উদ্ঘাটনে চেষ্টা চলছে বলে জানান ওসি।
এমবি





