মাদারীপুরে একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সুমাইয়া ইকবাল ইমু (৬) নামে এক শিশুর নিহত হয়েছে।
বুধবার সকালে মাদারীপুরের কালকিনি প্রেসক্লাবের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ইমু দৈনিক ইনকিলাব পত্রিকার কালকিনি প্রতিনিধি মো. ইকবাল হোসেনের মেয়ে। সে কালকিনি সদর ক্যাডেট মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী।
এ সময় জাহিদ (২৩) নামে এক পথচারী আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমু সড়কে পাশে দাঁড়িয়ে থাকলে ঘাতক মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি আটক করেছে।
এমকে





