শাহজালাল বিশ্ববিদ্যালয়সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তিনটি আবাসিক হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ও পুলিশের সহযোগিতায় এ অভিযান চালায় বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন। তবে অভিযান চলাকালে কোনো সাংবাদিককে হলে ঢুকতে দেওয়া হয়নি। অবশ্য অভিযান শেষে উদ্ধার হওয়া অস্ত্রের ছবি তুলতে হলের সামনে অস্ত্রগুলো এনে রাখে পুলিশ।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনের উপস্থিতিতে শাহপরান হলে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনের উপস্থিতিতে বঙ্গবন্ধু হলে অভিযান চালায় হল প্রশাসন।
অভিযানে শাহপরান হল থেকে ২১টি রামদা, সাতটি ছুরি, ৪৩টি লোহার পাইপ ও ৪৪টি রড উদ্ধার করা হয়। এ ছাড়া বঙ্গবন্ধু হল থেকে ৩৪টি রামদা, একটি চাইনিজ কুড়াল, তিনটি ছুরি, ৩৭টি লোহার পাইপ ও ৮১টি রড এবং সৈয়দ মুজতবা আলী হল থেকে চারটি লোহার রড উদ্ধার করা হয়। হলগুলোর প্রাধ্যক্ষরা অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে ছাত্রীদের হলগুলো আজ খুলে দেওয়া হয়েছে। ছাত্রীরা হলে ফিরতে শুরু করেছেন। তবে আগামীকাল রোববার সকাল ১০টা থেকে ছাত্রদের আবাসিক হল খুলে দেওয়া হবে।
আজ প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘৯৩ শতাংশ ছাত্র অবৈধভাবে ও ছাত্রীরা হলে থাকেন বৈধভাবে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আর এ প্রতিবেদন প্রকাশের দিনই হল প্রশাসন অভিযান চালায়।
অভিযান শেষে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশ উদ্ধার হওয়া অস্ত্র জব্দ করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। আশা করি, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বৈধভাবে হলে উঠবেন।
এদিকে শুক্রবার সন্ধা ৬ টার দিকে শাহপরান থানা ছাত্রলীগ ক্যাডার পংকির হাত পা কর্তন করেছে দুর্বৃত্তরা। নগরীর শাহপরান গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
তাকে গুরুতর আহত পংকিকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ-ছাত্রদলকে দায়ী করেছে।
দিকে শাহপরান গেইট এলাকায় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন পংকি। এসময় মোটরসাইকেলে করে একদল যুবক তার উপর হামলা চালায়।হামলাকারীরা তার দুই পায়ের রগ ও দু হাতের কজ্বি কেটে দেয় এবং হাঁটুতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়।গুরুতর আহত অবস্থায় পংকি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেখানে তার অস্ত্রোপচার চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, মাসখানেক আগে শাহপরান গেইট এলাকায় ছাএদলের একটি ব্যানার
টানানো ছিল। পংকি ওই ব্যানার নামিয়ে ফেলে। এরপর থেকে ছাএদল তাকে হুমকি- ধমকি দিয়ে আসছিল।
তিনি বলেন, আজ শুক্রবার সন্ধ্যায় ছাত্রদল নেতাকর্মীরা পংকির উপর হামলা চালিয়ে গুরুতর আহত
করেছে। আশংকাজনক অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার চলছে।
ইআর





