গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় মো: জাকির হোসেন (১৭) নামে নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র নিহত হয়েছে।

বুধবার সকালে টঙ্গী কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাকির ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তেজখালী এলাকার আবুল হোসেনের ছেলে।

টঙ্গী থানার এসআই মো. নাজমুল হক জানান, সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গী কলেজ গেট এলাকায় রাস্তা পারাপারের সময় গাজীপুরগামী বসুমতি পরিবহনের একটি বাস জাকিরকে চাপা দেয়। আশপাশের লোকজন আহতাবস্থায় তাকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। পরে সেখান থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ চালক ও ঘাতক বাসকে আটক করেছে বলেও জানান তিনি।

কেএইচ