নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে সেফায়েত উদ্দিন সোহাগ(২৬) নামের এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাত ১০টার দিকে শান্তিরহাট-রংমালা সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহত সেফায়েত উদ্দিন সোহাগ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে। তিনি ওই ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ছাত্রলীগ নেতা সোহাগ শান্তিরহাট বাজার থেকে বাড়ী ফিরছিল।

এসময় শান্তিরহাট-রংমালা সড়কে একদল দূর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। দূর্বৃত্তরা সোহাগের শরীরের বিভিন্ন স্থানে ধারালো ব্লেড দিয়ে জখম করে।

পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালিয়ে বিএনপির ১৬ কর্মীকে আটক করছে।

স্থানীয় সুত্রে জানা যায়, অবরোধের সমর্থনে জেলা শহর মাইজদীর কিরন হোটেলের সামনে থেকে জেলা ছাত্রদলে সাংগঠনিক সম্পাদক আবুল হাসান নোমান এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতা কর্মীরা। মিছিলটি টাউন হলের মোড়ে এসে শেষ হয়।

অপরদিকে, জেলার প্রধান ব্যানিজ্য কেন্দ্র চৌমুহনীতে চৌমুহনী পৌরসভা জামায়াতের আমির নাছিমুল হক ও পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের নেতৃত্বে অবরোধের সমর্থনে একটি মিছিল করে ২০দলের নেতা কর্মীরা।

এদিকে, সকালে জেলার সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কে সেবারহাট বাজার এলাকায় গাছের গুড়ি, ইট পেলে সড়ক অবরোধ করার চেষ্টা করে ২০দলীয় জোটের নেতা কর্মীরা। পরে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে, সকাল সাড়ে ১১টা পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। সকল ধরনের নাশকতা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, ২০দলীয় জোটের ডাকা অবরোধে সকল ধরনের সহিংসতা এড়াতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ১৬ কর্মীকে আটক করা হয়েছে।

সকল ধরনের নাশকতা রোধে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।

এসএইচ