টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল থেকে অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম সাদিকুল ইসলাম (৩৫)।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সংযোগ সড়কের জলছত্র-মাগন্তিনগরের দিকে দুই কিলোমিটার ভেতরে বেরীবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়ার জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাদিকুল আউশনারা ইউনিয়নের ইদিলপুর গ্রামের জনৈক হাসান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খান হাসান মোস্তফা।
এমবি





