২৮ শে মে, ২০১৬ ইং তারিখ রোজ শনিবার নবকলি প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নীলফামারী সদর এডিপি এর উদ্ধোগে ইটাখোলা ইউনিয়নের কানিয়ালকাতা কমিউনিটি ক্লিনিক এ এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-”সকল প্রসূতির জন্য মানসন্মত সেবা আমাদের অংগীকার” সেই লক্ষ্যে উক্ত এলাকার সর্বস্তরের জনগণ এই র‌্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। আলোচনা সভায় এলাকার গর্ভবতী ও প্রসূতি মা, তাদের পরিবার প্রধান, লীড মাদার সহ কিশোরী ও অন্যান্য মায়েদের নিয়ে স্বাস্ব্য ও পুষ্টি শিক্ষা সেশন পরিচালনা করা হয় সেই সাথে গর্ভবতী ও প্রসূতি মায়েদেরকে বিশেষ সেবা প্রদান করা হয়।

সেবা প্রদান করেন পরিবার কল্যাণ সহকারী মিনু রাণী রায়, সিএইসসিপি মোঃ আসাদুজ্জামান রুবেল এবং নবকলি প্রকল্পের পুষ্টি কর্মী বৃন্দ। আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নবকলি প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন ভূইয়া এবং কৃষিবিদ মোঃ রবিউল আলম বকুল, পরিবার কল্যাণ সহকারী মিনু রাণী রায়, সিএইসসিপি মোঃ আসাদুজ্জামান রুবেল প্রমুক।

বক্তারা সকলেই মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার জন্য প্রসূতি মায়ের মানসন্মত সেবা প্রদান নিশ্চিত করার জন্য অংগীকার করেন।

এমআর